সাতকানিয়া ১৫০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদন: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জনার কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে আসামীকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক আসামী গোলাম মোস্তফা (৩২), তিনি কক্সবাজার রামু থানার শ্রীমুরা গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে ।


সাতকানিয়া থানার এসআই মো. মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, এএসআই মো. মোবারক হোসেনের  নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সাতকানিয়া থানা সূত্রে জানায়, আসামী গোলাম মোস্তফা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment