সাঙ্গুতে মিলল নিখোঁজ শিশুটির মরদেহ



মাত্র ১০ বছর বয়স নাসরিন সুলতানার। এ বয়সেই কোরআনে হাফেজ সে। পড়ে মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে। সোমবার  সকাল সাড়ে ১০টায় তার নিথর দেহটি তুলে আনেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার সাইফুল ইসলাম বলেন, অন্য শিশু-কিশোরদের সঙ্গে দোহাজারির দিয়াকুলের মো. তাসলিম উদ্দিনের মেয়ে নাসরিন সুলতানা মাছ ধরতে নেমেছিল সাঙ্গুতে। এর পর সে নিখোঁজ ছিল। স্থানীয়ভাবে তাকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপর আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে আমরা ঘটনাস্থলে আসি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে ২০-২৫ ফুট পানির নিচে নাসরিনের মরদেহটি পাওয়া যায়। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment