অসহায় শীতার্থদের পাশে মসজিদ মিশন

দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্থ মানুষের পাশে দাড়িঁয়েছে মসজিদ মিশন। গতকাল গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শীতার্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি। বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ যাইনুল আবেদীন অসহায় শীতার্থ অসহায়ত সম্বলহীন মানুষদের কাছে শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রচন্ড শীতে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের দরিদ্র জনগোষ্ঠি মানবেতর জীবন-যাপন করছে। এসব মানুষের পাশে দাড়াঁনোর সবার নৈতিক ও ঈমানী দায়িত্ব। এ সময় তিনি দেশের বিত্তবানদের  শীতার্ত মানুষের পাশের দাড়াঁনোর জন্য বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ড. হাফেজ মাওলানা সাফি উদ্দীন, মাওলানা মিজানুর রহমান, প্রফেসর আবুল কালাম আযাদ, মাওলানা আবদুল কাইয়ূম প্রমুখ। যাইনুল আবেদীন বলেন- শীতার্থ অসহায় হত-দরিদ্র জনগোষ্ঠির প্রতি সামাজিক দায়িত্ব বোধ বাড়াতে হবে।
সামার্থবানদেরকে তাদের সম্পদের একটি অংশ গরীব দুঃস্থদের মাঝে ব্যয় করার পরিবেশ তৈরী করতে হবে। বিভিন্ন বস্তি, আশ্রয় কেন্দ্র, ভাসমান ও ছিন্নমূল সকলের মাঝে শিক্ষার আলো পৌছে দেয়া নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তাদের প্রতি সাধ্যমত সহযোগিতার হাত বাড়ানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment