এবার ছেলের মা হলেন টিউলিপ সিদ্দিক

ছেলে সন্তানের মা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্যও।
ক্যামডেন নিউ জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এই এমপি বৃহস্পতিবার সকালে রয়্যাল ফ্রি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী থেরেসা মে নেতৃত্বাধীন সরকারের বেক্সিট ইস্যুতে ভোটাভুটিতে অংশ নিতে সন্তানের জন্মদান পিছিয়ে দিয়েছিলেন টিউলিপ।
মঙ্গলবার ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দিতে হুইল চেয়ারে করে হাউস অব কমন্সে যান তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে টিউলিপ ছেলে সন্তানের মা হন। নতুন এই সন্তানের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।
সন্তানের জন্মের পর টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আমরা রয়্যাল ফ্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ধাত্রী ও অন্যান্য কর্মীদের সাহসী কাজ এবং আমাদের সন্তানকে সুন্দরভাবে দেখাশোনা করার জন্য তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি টিউলিপ সিদ্দিক দম্পতির দ্বিতীয় সন্তান।
এর আগে ২০১৬ সালে আজালিয়া নামের এক কন্যা সন্তান কোলে আসে করে তাদের।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment