নাচের ক্লাসে আমির-ক্যাট একসঙ্গে কেন?

‘ধুম থ্রি’ সিনেমায় ক্যাটরিনা-আমিরের নাচের ছন্দে মুগ্ধ হয়েছিলেন দর্শক। আমির খান নিজেও প্রশংসা করেছিলেন ক্যাটরিনার নাচের। সেই জুটি আবারো একসঙ্গে হাজির হচ্ছেন। এবার শুধু ক্যাটরিনা নন, নাচ শিখছেন আমির খানও।

তবে কি একসঙ্গে কোনো স্টেজ পারফরম্যান্স, নাকি সিনেমার গান? স্টেজ পারফরম্যান্সের অবকাশ নেই আমির খানের। এই বলিউড স্টার সে সবের ধারে-কাছেও ঘেঁষেন না। তবে কিসের জন্য নাচের ক্লাসে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির-ক্যাট?


ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, তাদের প্রস্তুতির কারণ আমির খান ও ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘ঠগস অব হিন্দোস্তান’। নয়াদিল্লির একটি স্টুডিওতে প্রভু দেবার কাছে নাচ শিখছেন এই দুই তারকা। সিনেমাটির একটি গানের জন্যই এই প্রস্তুতি।

‘ধুম থ্রি’র পর আবারো আমির-ক্যাট জুটির একটি নাচের দৃশ্য রয়েছে ‘ঠগস অব হিন্দোস্তান’ চলচ্চিত্রে। প্রথমবারের মতো ‘ঠগস অব হিন্দোস্তান’ সিনেমার মাধ্যমে এক পর্দায় দেখা যাবে আমির খান ও অমিতাভ বচ্চনকে।

এছাড়া আমির-ক্যাটরিনা জুটির দ্বিতীয় সিনেমা ও ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের উপস্থিতির কারণে এ মুহূর্তে দর্শক-আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বিজয় কৃষ্ণ আচার্য’র নির্মিতব্য এই সিনেমাটি।

এরই মধ্যে শুরু হয়েছে ‘ঠগস অব হিন্দোস্তান’র দৃশ্যধারণের কাজ। ২০১৮ এর দিওয়ালিতে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment