ঐশ্বরিয়াকে মা দাবি, কে এই যুবক?


বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিজের মা দাবি করেছেন সঙ্গীত কুমার নামের এক যুবক। তিনি বলেন, ‘১৯৮৮ সালে আইভিএফ (টেস্ট টিউব বেবি) পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার। আর আমার মায়ের নাম ঐশ্বরিয়া রায়।’

২৯ বছর বয়সী এই যুবকের মন্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে বলিউড পাড়ায়। বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা। এই বিষয়টি সবাই জানেন। তবে কে এই যুবক, আর কেন ঐশ্বরিয়াকে নিজের মা দাবি করছেন?

সঙ্গীত কুমার দাবি করেন, ১৯৮৮ সালে লন্ডনে জন্মের পর তাকে কোদাভরমে নিয়ে আসা হয়। তিন বছর বয়স পর্যন্ত দিদিমা বৃন্দাকৃষ্ণরাজ রায়ের কাছে বড় হন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে দাদু কৃষ্ণরাজ রায়ের মৃত্যু হয়। তার কাকার নাম আদিত্য রায়।

কয়েকদিন আগে সংসদ সদস্য অমর সিং দাবি করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আলাদা বসবাস করেন। এবার সঙ্গীত কুমার দাবি করেছেন, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হলেও ঐশ্বরিয়া তার সঙ্গে থাকেন না।

সঙ্গীত কুমার বলেন, আমি চাই আমার মা আমার সঙ্গে থাকুন। ২৭ বছর হয়ে গেল, আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন।  তবে ঐশ্বরিয়া রায় যে সঙ্গীত কুমারের মা তার কোনো জোরালো প্রমাণ হাজির করতে পারেননি এই যুবক।

এর আগে তামিল তারকা ধানুশকে নিয়ে এমন এক কাণ্ড হয়েছিল। এক দম্পতি ধানুশকে তাদের সন্তান দাবি করেছিলেন। সেই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল শোবিজপাড়ায়।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment