মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে মঙ্গলবার শপথ নেন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। এর একদিন পর মন্ত্রিসভায় আবারো রদবদল আনা হয়েছে।  

আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে।

এ কে এম শাহজাহান কামালকে বিমান ও পর্যটনমন্ত্রী, রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রী, আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদমন্ত্রী, আনিসুল ইসলাম মাহমুদকে বন ও পরিবেশমন্ত্রী, তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শপথ নেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথবাক্য পাঠ করান। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সাংসদ এ কে এম শাহজাহান কামাল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার। 
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী।

Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment