সিএসইর নতুন পরিচালক হলেন ছায়েদুর রহমান


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন শেয়ারহোল্ডার পরিচালক হলেন সাবেক বিএমবিএ সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান। তিনি সাবেক শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরীর স্থালাভিষিক্ত হলেন।

আজ বুধবার অনুষ্ঠিত সিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এ পদটি ২০১৭ সালের জানুয়ারি থেকে শুন্য ছিল।

ছায়েদুর রহমান প্রায় ৩৩ বছর ধরে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। তিনি ২০০৮ সালে ইবিএলের ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান হয়ে যোগদান করেন। ২০১৩ সালে তিনি ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment