১৪৭ বছরে মারা গেলেন সৌদির সবচেয়ে বয়োবৃদ্ধ

 
সৌদি আরবের সবচেয়ে বয়োবৃদ্ধ ব্যক্তি মারা গেছেন। শেখ আলি আল আলাকমি নামের ওই ব্যক্তির বয়স হয়েছিল ১৪৭ বছর। তিনি গত সপ্তাহে মারা গেছেন বলে জানিয়ে খবর প্রকাশ করেছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

আলাকমি ব্রেন স্ট্রোকে মারা গেছেন। যদিও অনেক আগেই তার ছেলে মারা গেছেন।

কিন্তু এতো দিন বেঁচে থাকার রহস্যটা কী?

জানা গেলো আলাকমির পরিবারের কাছ থেকেই। তারা বলছেন, আলাকমি সবসময় অরগ্যানিক খাবার খেতেন।  গাড়ির পরিবর্তে সবসময় হেঁটে চলতেন  তিনি।

তার পরিবার আরো জানিয়েছে, তিনি হাঁটাহাঁটি খুবই পছন্দ করতেন। এতোটাই পছন্দ করতেন যে, একবার আভায় নিজ বাড়ি থেকে হেঁটে তিনি মক্কায় হজ করতে গিয়েছিলেন। এই পথটাও কম নয়। তাও প্রায় ছয়শ কিলোমিটারের ওপরে।

ইয়াহইয়া আল আলেকামি নামের পরিবারের এক সদস্য বলেছেন, শেখ আলি সবসময় নিজের খেতের অরগ্যানিক খাবার খেতেন। তার খাবার তালিকায় ছিল গম, ভুট্টা, বার্লি ও মধু। তিনি নিজের খামারের গবাদি পশুর মাংস খেতেন। শেখ আলি প্রক্রিয়াজাত খাবার ও ভুরিভোজ এড়িয়ে চলতেন।

মৃত্যুর আগে শেখ আলি বলেছেন, আগেই জীবন সুন্দর ছিল। এখন মানুষ বা কোনো কিছুই আর আগের মতো নেই। আমার প্রজন্মের আর কেউ বেঁচে নেই। তাই আমি মানুষের মধ্যে একাকী অনুভব করি।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment