তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা

দায়িত্ব বন্টনের পর নতুন দপ্তর তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সচিবালয়ে যান। এরপর তিনি তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। এ সময়  ঊর্ধ্বতন কর্মকর্তারা তারানা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম এ তথ্য জানিয়েছেন।

দুপুরের আগে তথ্য অধিপ্ততরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তথ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সদ্য প্রাক্তন প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রসঙ্গত, গত বুধবার নতুন করে মন্ত্রিসভায় রদবদল হয়। নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী নিয়োগ পান। এর মধ্যে তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি দপ্তরে যোগ দেননি। সপ্তাহের প্রথম দিনে যোগ দিলেন।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment