রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন পেগাসাস এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানের ক্রুসহ ১৬৮ জন যাত্রী। তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ত্রাবজোনের বিমান বন্দরে অবতরণের পর যাত্রীবাহী ওই বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে সাগরের পাড়ে। খবর ডেইলি মেইল।

ছবিতে দেখা গেছে, বিমানটি সাগরের খাড়া কর্দমাক্ত তীরের ওপর পড়ে আছে, আর এর সম্মুখভাগ সাগরের পানির মাত্র কয়েক মিটার ওপরে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু ফাতিমা গরদু নামে এক যাত্রীকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমরা সবাই বিমানটির একপাশে গিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ভীতি তৈরি হয়েছিল। সবাই চিৎকার করছিলো।’

স্থানীয় গভর্নর ইউসেল ইয়াভুজ জানিয়েছেন, কেউ আহত হননি। কেন এ ধরনের দুর্ঘটনা হলো তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, কয়েকঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment