বাংলাদেশীদের জন্য ভারতের শিক্ষাবৃত্তি ঘোষণা


 


ভারতে পড়তে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)।  ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের জন্য এই শিক্ষাবৃত্তির আবেদন করা যাচ্ছে অনলাইনে।

ভারতের সহকারী হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসা বিজ্ঞান ছাড়া অন্য সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য বৃত্তির আবেদন চাওয়া হয়েছে।

দুই ভাগে দেওয়া শিক্ষাবৃত্তির মধ্যে বাংলাদেশ বৃত্তি স্কিমে সব বিষয়ের সঙ্গে প্রকৌশল বিষয়েও আবেদন করা যাবে।  ভারত বৃত্তি স্কিমে প্রকৌশল বিষয়ে আবেদন করা যাবে না।

শিক্ষার্থীদের ২০ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।  https://a2ascholarships.iccr.gov.in ওয়েবসাইটে গিয়ে তাদের ব্যক্তিগত লগইন আইডি ও পাসওয়ার্ড নিতে হবে।

এতে আরও বলা হয়েছে, প্রত্যেক প্রার্থীকে ইংরেজিতে দক্ষতা যাচাইয়ের জন্য ৩০ মিনিটের পরীক্ষায় অংশ নিতে হবে।  পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ এর মধ্যে ৩ থাকতে হবে।

যারা ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (বিই) বা ব্যাচেলর অব টেকনোলজি (বিটেক) কোর্সের জন্য আবেদন করবেন, তাদের স্কুল-কলেজের পাঠ্যসূচিতে অবশ্যই পদার্থবিদ্যা, গণিত ও রসায়ন থাকতে হবে।

আবেদনকারীর বয়স ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে হতে হবে ১৮ বছর।  বৃত্তি পাওয়া সব শিক্ষার্থীকে থাকতে হবে হোস্টেলে। পরিবার বা স্বাস্থ্যসংক্রান্ত কারণ ছাড়া বাইরে থাকা যাবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তারিত তথ্যের জন্য বারিধারায় ভারতীয় হাই কমিশনে কিংবা edu1.dhaka@mea.gov.in ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment