চট্টগ্রামে বাসের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মোতালেব (২৭) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত মোতালেব ভোলা জেলার লালমোহন শরতোতা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের সন্তান। আহত সহকারী রমজান আলী(৫০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা হোসেন মোল্লার ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত দাস জানান, নগরীতে ১০ নম্বর রুটে চলাচলকারী একটি বাস বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রমজান আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment