চট্টগ্রামে কৌশলী চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কৌশলী চোরাচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার  দিনগত রাতে  চট্টগ্রামের খুলশী টাউন স্কোয়ার কমপ্লেক্সের মেলায় মোবাইল ফোন চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত ছিল এই ৬ সদস্যের চক্রটি। গ্রেফতারদের মধ্যে চক্রটির প্রধানের নাম পাওয়া গেছে। তার নাম আবদুল্লাহ আল মামুন ওরফে ঘাড় বাঁকা মামুন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি (তদন্ত) পরিদর্শক মুহিবুর রহমান ।

তিনি জানান, গত ৫ জানুয়ারি খুলশীর ওই মার্কেটে মেলা চলাকালে বেশ কয়েকটি স্টল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের ১০২টি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পরদিন খুলশী থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা। ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সঙ্গে কৌশলী চোরচক্রটির প্রধানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটির সদস্যরা খুবই দুর্ধর্ষ ও কৌশলী। বিভিন্ন মেলা ছাড়াও জনবহুল মার্কেটসহ দোকানকে টার্গেট করে চুরির কৌশল সাজায় তারা।

এ বিষয়ে বুধবার দুপুর ১২টায় খুলশী থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment