২০১৭ সালে ট্রাম্পের বলা মিথ্যা কথাগুলো

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হবার পর থেকেই নানা কারণে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সমালোচিত হয়েছেন মিথ্যা কথা বলার জন্য। রোববার টিভি নেটওয়ার্ক এনবিসি নিউজ ট্রাম্পের প্রধান কয়েকটি মিথ্যা কথার তালিকা প্রকাশ করেছে।

চ্যানেলটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সাল শুরুই করেছিলেন মিথ্যা কথা দিয়ে। তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম মিথ্যা কথা বলেন। ট্রাম্প দাবি করেন, তার শপথ অনুষ্ঠানে যত মানুষ উপস্থিত ছিল, এর আগের কোনো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তত মানুষ উপস্থিত হয়নি।

ট্রাম্প দ্বিতীয় বড় মিথ্যাটি বলেছেন কংগ্রেস প্রতিনিধিদের কাছে। তিনি দাবি করেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন লাখ লাখ জাল ভোট পেয়েছেন। অথচ এই ধরনের কোনো প্রমাণ আমেরিকার নির্বাচনী কর্তৃপক্ষ পায়নি।

ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের অভিবাসীদের আশ্রয় দেয়ার সমালোচনায় ট্রাম্প বলেন, আমাদের দেশকে নিরাপদ রাখতে হবে এবং জার্মানি ও সুইডেনে যা ঘটেছে তা থেকে শিক্ষা নিতে হবে। পরদিন সুইডেনের একটি পত্রিকা জানায়, ওই রাতে দেশটিতে বিশেষ কোনো ঘটনাই ঘটেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, ট্রাম্প টাওয়ারে তার টেলিফোনে আড়ি পেতেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তার এই দাবি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই ধরনের কোনো প্রমাণ দেশটির গোয়েন্দা সংস্থাগুলো পায়নি।

ট্রাম্প রাশিয়ার সঙ্গে তার গোপন সম্পর্কের বিষয়টিকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর তদন্তে বিষয়টি সম্পূর্ণ সত্য প্রমাণিত হয়েছে।

ট্রাম্প দাবি করেন, বিশ্বের যেকোনো মানুষের চেয়ে আমরাই বেশি কর দিয়ে থাকি। কিন্তু কর বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ হিসাব-নিকাশ যৌক্তিক নয়।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment