ফারিয়ার ‘মা ভার্সেস বউ’

উপস্থাপনার মাধ্যমেই মিডিয়াতে সুখ্যাতি অর্জন করেন নুসরাত ফারিয়া। পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার বেছে নেন তিনি। এখন অবশ্য উপস্থাপনায় দেখা যায় না ফারিয়াকে। তবে দীর্ঘ বিরতি ভেঙে আবারো উপস্থাপনায় আসছেন হালের এই আলোচিত নায়িকা।

অনুষ্ঠানের নাম ‘মা ভার্সেস বউ’। ১০ পর্বের নতুন এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফারিয়া। তিনি বলেন, অনুষ্ঠানটির ডিজাইনটা দারুণ। আর মজার হবে বলে মনে হয়েছে আমার। আয়োজনও থাকছে বড়।

জানা গেছে, ১০ পর্বের এই অনুষ্ঠানের বাজেট প্রায় তিন কোটি টাকা। অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন অতিথির সঙ্গে মা আর তার ছেলের বউ অংশ নেবেন। সেখানে তাদের নিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। আগামীকাল সোমবার ইউটিউবে মুক্তি দেয়া হবে এর ট্রেলার।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১৫ মিনিট। মূলত চলচ্চিত্রে অভিনয় শুরু করার প্রায় মাস তিনেক আগে থেকেই সব ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা থেকে নিজেকে গুটিয়ে নেন নুসরাত ফারিয়া।

‘মা ভার্সেস বউ’ অনুষ্ঠানটির শুটিং হবে ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। নতুন বছরের জানুয়ারি মাসে বঙ্গবিডি আর গ্রামীণফোনের বায়োস্কোপ চ্যানেলে অবমুক্ত করা হবে অনুষ্ঠানটি।

হালের আলোচিত এই নায়িকাকে আশিকী, বাদশা-দ্য ডন, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি ছবিগুলোতে দেখা গেছে।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment