সৌদিতে প্রথম কোনো নারীর কনসার্ট

ইতিহাস গড়লেন লেবানিজ শিল্পী হিবা তাওয়াজি। সৌদি আরবের ইতিহাসে প্রথম কোনো নারী হিসেবে কনসার্টে গান গেয়েছেন তিনি। খবর নিউজউইক, আরব নিউজের।

বুধবারের ওই আয়োজনের সঙ্গী হয়েছিলেন দেশটির হাজারো সৌদি তরুণী। হিবার কণ্ঠে গাওয়া হোয়াইটনি হাউসটন এবং সেলিনা ডিওনের মতো শিল্পীদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে চুল ঝাঁকিয়ে নেচে তালও মিলিয়েছিলেন তারা। সমবেত তরুণীদের উদ্দেশে কনসার্টের এক পর্যায়ে হিবা বলেন, ‘নারী ক্ষমতা’।

হিবাকে স্বাগত জানানোর সময় উপস্থাপক বলেন, সৌদি আরবের জন্য এটা অত্যন্ত গর্বের একটা সময়। সৌদি আরবে কোনো কনসার্টে এই প্রথম কোনো নারী গাইছেন। প্রত্যেক নারীর উচিত এটির প্রশংসা করা।

সৌদি আরবকে ‘আধুনিকায়ন ও পুনর্গঠন’র যে চেষ্টা যুবরাজ মোহাম্মদ বিন সালমান করছেন, এ কনসার্টকে সেটিরই আরেকটি প্রমাণ হিসেবে মনে করা হচ্ছে।

গেলো জুনে ক্ষমতা পাওয়ার পর থেকে সৌদি আরবে বিভিন্ন ধরনের পরিবর্তন করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেপ্টেম্বরে তিনি ঘোষণা দেন, শিগগিরই সৌদিতে গাড়ি চালানোর অনুমতি পাবেন নারীরা।

সৌদির এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, এটা ভালো খবর যে, শেষ পর্যন্ত নারীদের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment