৭৫০ গুমের তথ্য দিয়ে খালেদার টুইট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন, দেশে গত ১০ বছরে  ৭৫০ জন গুম হয়েছেন। আর এই গুম করেছে সরকারি বাহিনী। আজ বৃহস্পতিবার খালেদা জিয়া তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় এ দাবি করেন। 

খালেদা জিয়া তার টুইটে গুমের জন্য সরকারি বাহিনীকে দায়ী করলেও কোনো নির্দিষ্ট বাহিনীর নাম উল্লেখ করেননি।

টুইটে খালেদা জিয়া বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছে, আজও তারা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই। টুইটে তিনি নিখোঁজ ১৯ জনের ছবিও প্রকাশ করেন।


Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment