অভিষেক সিনেমাতেই শাহরুখের মুখোমুখি!


সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানের প্রথম চলচ্চিত্র ‘কেদারনাথ’। সহশিল্পী হিসেবে আছেন সুশান্ত সিং রাজপুত। অভিষেক কাপুর পরিচালিত ছবিটি ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে। ছবিটির নির্মাতা সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন।

এদিকে একই দিনে শাহরুখ খানের একটি সিনেমাও মুক্তি পাবে। পরিচালক আনন্দ এল রায় পরিচালিত ছবিটির নাম এখনো ঠিক হয়নি। কিন্তু বিষয়টি মাথায় ছিল না পরিচালক অভিষেক কাপুরের।

শাহরুখ খানের সিনেমার সঙ্গে সারা আলী খানের অভিষেক সিনেমা মুক্তি পেলে অর্থনৈতিকভাব ক্ষতির মুখে পড়বেন বলে ধারণা করছেন ‘কেদারনাথ’র প্রযোজক প্রেরণা অরোরা।

বিষয়টি নিয়ে শাহরুখের সঙ্গে কথাও বলেছেন প্রেরণা। যেহেতু ‘কেদারনাথ’- এর পরিচালক অভিষেক কাপুর ছবি মুক্তির দিন ঘোষণা করে ফেলেছেন, তাই শাহরুখকেই তার ছবির দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। তবে শাহরুখ সেই অনুরোধে সাড়া দেবেন কিনা তা জানা যায়নি।

২০১৭ সালে শাহরুখ অভিনীত ‘রইস’ ও ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমা দুটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। তাই নতুন সিনেমা নিয়ে বেশ সতর্ক থাকতে চান শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান। এজন্য ব্যবসায়িক চিন্তা থেকে বড়দিন একটা ভালো উপলক্ষ।

এছাড়া শাহরুখের ছবিটিতে থাকবেন বলিউডের একাধিক তারকা। সাম্প্রতিক সময়ের আলোচিত আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনয় করবেন শাহরুখের সিনেমায়। সিনেমাটি মুক্তির জন্য আগামী বছরের বড়দিনই টার্গেট বলে জানিয়েছেন পরিচালক আনন্দ এল রায়।

এই অবস্থায় সারা আলী খান তার অভিষেক সিনেমা নিয়ে কিং খানের মুখোমুখি হবেন কিনা সেটাই দেখার বিষয়? কেউ কেউ মনে করছেন নতুন অভিনেত্রীকে সুযোগ দেয়ার জন্য শাহরুখের সিনেমার মুক্তি পেছাতে পারেন।

তবে বড়দিনে সিনেমা মুক্তি মানেই সিনেমা হিট করার বড় উপলক্ষ। ব্যবসায়িকভাবে সেই জায়গাটা ছাড়বেন না কিং খান। এমনটা জানিয়েছেন শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment