ববির পার্টি সং



হলিউডের সিনেমায় সুপার হিরো আছে স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রনম্যান, ওয়ান্ডার ওমেন এবং বলিউডে আছে বলিউডে রাওয়ান, কৃষ, রোবট।

হলিউডে-বলিউডে যদি এধরনের সিনেমা হতে পারে তাহলে বাংলাদেশে নয় কেন? এমন ভাবনা থেকে গ্লামারাস চিত্রনায়িকা ববি নিজের প্রোডাকশন হাউস ববস্টার ফিল্মস থেকে প্রযোজনা করেছেন 'বিজলি' সিনেমাটি। এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে তাকে। 

তিনি বলেন, সুপারহিরো সুপার হিরোইন মুভি হলেও গল্পটি এদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। সিনেমার গল্পটি ইলেকট্রিক পাওয়ার নিয়ে। নিজের প্রযোজিত প্রথম সিনেমাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

পরিচালক ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে। নতুন বছরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানিয়েছেন নির্মাতা। 

এদিকে বড়দিন ও নতুন বছরকে কেন্দ্র করে সিনেমার একটি পার্টি সং ইউটিউবে প্রকাশ করা হবে। আকাশের কম্পোজিশনে করা গানটি গেয়েছেন আকাশ ও নন্দিনী। ২৫ ডিসেম্বর ইউটিউবে দর্শকদের উন্মুক্ত করা হবে গানটি। 

গেলো ১ ডিসেম্বর থেকে ভারতের হায়দরাবাদ ফিল্ম সিটিতে 'নোলক' সিনেমার শুটিং করছেন ববি। এতে তার বিপরীতে আছেন শাকিব খান। এই সিনেমার শুটিং শেষে 'বেপরোয়া' সিনেমার গানের শুটিংয়ে অংশ নেবেন ববি।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান ববি। এরপর কিছুটা বিরতি দিয়ে ‘দেহরক্ষী’ সিনেমায় অভিনয় করেন তিনি। মূলত এই সিনেমার পর থেকেই একের পর এক সিনেমায় ডাক পেতে থাকেন ববি। দর্শকদের কাছে নিজেকে গ্রহণযোগ্যে করে তুলতে সমর্থ হন।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment