ইরানে মদের পার্টি থেকে গ্রেপ্তার ২৩০

পার্টিতে মদপান ও নাচ-গান করার সময় দুইশ ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশের। দেশটির রাজধানী তেহরানের দুটি পার্টি থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে নৈতিক পুলিশ। খবর বিবিসির। 

উইন্টার সলস্টিস অর্থাৎ শীতকালের সবচেয়ে ছোট দিনটিতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। ইরানে এই উৎসব 'ইয়াল্ডা' নামে পরিচিত।

পুলিশ জানিয়েছে, লাভাসান এলাকার একটি বাগান থেকে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি ৯০ জনকে উত্তরাঞ্চলীয় ফেরমানিয়েহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছেন দুইজন সঙ্গীতশিল্পীও। সেখান থেকে কিছু মদের বোতল এবং মাদকও আটক করা হয়েছে।

তেহরানের নৈতিক পুলিশ বাহিনীর প্রধান কর্নেল জুলফিকার বার্ফার জানিয়েছেন, এই পার্টিতে যাওয়া লোকজন মদ খেয়ে ফুর্তি করছিল।

কর্নেল বার্ফার আরো জানিয়েছেন, এই পার্টির অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল।
ইরানের নৈতিক পুলিশের ফার্সি নাম হচ্ছে এরশাদ অর্থাৎ পথনির্দেশ। মহিলারা পর্দা মেনে চলছে কিনা সেটা দেখাও এই পুলিশের কাজ।

দেশটিতে মদপানের জন্য শাস্তি হিসেবে আশি ঘা পর্যন্ত দোররা মারার বিধান আছে। তবে সাম্প্রতিক সময়ে দোররা মারার পরিবর্তে জরিমানাই বেশি করা হয়।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment