‘অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিচ্ছে’

মুখোমুখি অবস্থানে তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। ডিভোর্স লেটার পাঠিয়ে এতদিন চুপ ছিলেন শাকিব। অপু অবশ্য সময় নিয়ে সংবাদ সম্মেলন করবেন বললেও চুপিচুপি কিছু মিডিয়ার কাছে সেই সংবাদ সম্মেলনের আগেই নিজের বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছেন। আর ওই দাবির প্রেক্ষিতে দেনমোহরের টাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকার কিং।

শাকিব ও তার আইনজীবী বলছেন, কাবিননামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে ৭ লাখ ১ টাকা। আর অপুর দাবি, ১ কোটি ৭ লাখ টাকা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে অপুর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও তুলেছেন শাকিব।

শাকিব খান বলেন, অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না। দেনমোহরের টাকা নিয়ে এখন অপু নতুন বিতর্ক সৃষ্টি করছে। ৭ লাখ ১ টাকাকে সে উল্টো ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। দেনমোহর যদি ১ কোটি টাকাও হয় এরপর ভাঙা টাকা হিসেবে ৭ লাখ টাকা কেমন করে হবে। নিশ্চয়ই একটি রাউন্ড ফিগার হওয়ার কথা।  তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে।

তিনি আরো বলেন, অনেক তারকার জীবনে বিচ্ছেদ এসেছে। এজন্য জলঘোলা করেনি কেউ। আমিও চাই না অপু এমন কিছু করুক। আর আমার ছেলে বড় হয়ে বাবা ও মা সম্পর্কে খারাপ কোনো কথা জানুক এটাও আমি চাই না। আমি চাই আমার ছেলেকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে। ভালো সময় কাটাতে।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়।  প্রায় ৯ বছর গোপন থাকার পর টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment