এন জি ও ব্যুরো কতৃক রেজিস্ট্রেশান সার্টিফিকেট পেলো বি এইচ আর এফ

অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের এপিল্যাট ডিভিশনের ঐতিহাসিক রায় ও নির্দেশে দেশ বরেণ্য মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খানের নেতৃত্বাধীন মানবাধিকার সংগঠন "বাংলাদেশ হিউম্যান রাইট্স ফাউন্ডেশন -বি এইচ আর এফ সরকারের এন জি ও ব্যুরো কতৃক রেজিস্ট্রেশান সার্টিফিকেট পেলো ।সারাদেশের মানবাধিকার কর্মী ,ভিকটিম ,নির্যাতিত অসহায় অসংখ্য নারী পুরুষের আনন্দের এ মুূহুর্তে অভিনন্দন জানাই আমাদের প্রিয় সহযোদ্ধা সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী শ্রদ্ধেয় আসাদুজ্জামান ভাই কে ,যিনি এ আইনী লড়াইয়ে নিরলস ভূমিকা রেখেছেন। মানুষের অধিকার প্রতিস্ঠার সংগ্রামে যে সব মহামান্য বিচারপতি, বিজ্ঞ বিচারক, আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, ব্যাবসায়ী, প্রশাসনিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি,পেশাজীবী, সুশিল সমাজ ও সকল বিবেকবান মানুষ যারাআমাদের পাশে থেকে দেশে তৃণমূলপর্যায় থেকে মানবাধিকার প্রতিস্ঠার মাধ্যমে সুশাসন প্রতিস্ঠায় নানা ভাবে সাহায্য সহযোগিতা দিয়ে অবদান রেখে আস্ছেন তাঁদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ ।আশা রাখি আগামী দিনের চলার পথে আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ ।
Share on Google Plus

About বাংলা খবর

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment